রিপোর্টার্স২৪ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রোববার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এখন পর্যন্ত মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালরে চিকিৎসক ডা. জাফর ইকবাল।
গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
রিপোর্টার্স২৪/এসসি