| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক: নাজিমউদ্দিন আলম

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ২২:১৬:২৫:অপরাহ্ন  |  ৩৮৪৫৬৩ বার পঠিত
খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক: নাজিমউদ্দিন আলম

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম।

রোববার (১৫ মার্চ) রাজধানীর নয়া পল্টন এলাকায় এক রেস্তোরাঁয় দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন।

নাজিমউদ্দিন আলম বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম ও মানুষের কল্যাণে কাজ করার প্রসঙ্গ আসবে, তখনই মানুষ খালেদা জিয়াকে স্মরণ করবে। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অগ্রণী ভূমিকার অধিকারী। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি রাজপথে সংগ্রাম করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, মহাসচিব, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। তিনি বলেন, খালেদা জিয়া জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক ছিলেন। গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারী সরকারের কাছে কখনো মাথা নত না করে তিনি নিজেকে আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম কলিম, সভাপতি, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন এবং সম্পাদক, দৈনিক খোলাবাজার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে সবসময় আপসহীন ছিলেন।

এ সময় আরও বক্তব্য দেন যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নু, কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট এবং প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজ প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪