| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে ব্রিটিশ হাইকমিশনারের সন্তোষ প্রকাশ

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ১২:০৬:১৫:অপরাহ্ন  |  ১৭২৬৮২৪ বার পঠিত
ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে ব্রিটিশ হাইকমিশনারের সন্তোষ প্রকাশ
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে সন্তোষ প্রকাশ করেছেন লন্ডনে অবস্থানরত ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

বৃহস্পতিবার (১২ জুন) সামজিক মাধ্যম এক্স-এ তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লিখেছেন, এই সপ্তাহে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে।

হাইকমিশনার কুক বলেন, অধ্যাপক ইউনূসের কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

প্রধান উপদেষ্টা ইউনূস মঙ্গলবার (১০ জুন) লন্ডনে পৌঁছান। চারদিনব্যাপী এই সরকারি সফরের মূল লক্ষ্য— যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নবায়ন, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগে নতুন মাত্রা যোগ করা।

সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সফর। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক গভীর ও বহুমাত্রিক।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪