| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ ফিরতি বাস যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অর্থদণ্ড

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ১২:২২:৩৭:অপরাহ্ন  |  ১৬৯৬৪৮২ বার পঠিত
ঈদ ফিরতি বাস  যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অর্থদণ্ড
ছবির ক্যাপশন: ঈদ ফিরতি বাস যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অর্থদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক বাস কাউন্টার মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  (১২ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা  এস এম আবু দারদা এই অভিযান পরিচালনা করেন। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আজিজ সরদার বাসস্ট্যান্ডের জামান পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, ইতিমধ্যে অনেকেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করার প্রেক্ষিতে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি রোধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আমাদের এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪