শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় মাগুরার শ্রীপুর উপজেলার ৩'হাজার ১'শ ২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ, তিল, আউশ ধান ও পাট ফসলের বীজ এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার(১৬ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
অন্যদের মধ্যে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ উপজেলা কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ন কবির জানান, এ অর্থ-বছরে উপজেলার ১'হাজার ৩'শ ১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১'কেজি পাট ফসলের বীজ, ৫'কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ১'হাজার ২'শ জন কৃষকের মাঝে ৫'কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার। ৩'শ ৫০ জন কৃষকের মাঝে ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫'কেজি পটাশ। ১'শ ৮০ জন কৃষকের মাঝে ৫'কেজি মুগ ডালের বীজ, ১০ ডিএপি সার, ৫'কেজি পটাশ এবং ৮০ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের ইয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন