| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৩২ পুলিশ সদস্য

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৬ ইং | ১৬:১৪:৪৮:অপরাহ্ন  |  ৪৭৮ বার পঠিত
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৩২ পুলিশ সদস্য

 নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত দেন।

এ সময় পুলিশ সুপার সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সভায় অক্টোবর ২০২৬ মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতিস্বরূপ ৩২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪