| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজা চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ১৪:১০:৫১:অপরাহ্ন  |  ১৭২৬৫৭৬ বার পঠিত
রাজা চার্লসের সঙ্গে প্রধান   উপদেষ্টার সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার : লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ব্রিটেনের রাজার সঙ্গে একান্ত সাক্ষাতের জন্য পৌঁছালে তিনি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছেন তিনি।

বাকিংহাম প্যালেসে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। শফিকুল আলম তার ফেসবুক পোস্টে আরও জানান, ব্রিটিশ রাজা অধ্যাপক ইউনূসের কাজের একজন ভক্ত। যার মধ্যে রয়েছে তাঁর অগ্রণী ক্ষুদ্রঋণ ব্যাংক, দারিদ্র্য মোকাবেলায় সামাজিক ব্যবসার প্রচারণা এবং সভ্যতাকে আত্মধ্বংস থেকে বাঁচাতে তিন শূন্যের প্রচারণা।  রাজা চার্লস অধ্যাপক ইউনূসের একটি বইয়ের ভূমিকা লিখেছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

এরপর অধ্যাপক ইউনূস ‘অ্যাটেন্ড কিং চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। যা দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা। গত মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪