| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল’

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৩:৩৫:১৫:অপরাহ্ন  |  ৩৭৬২৯১ বার পঠিত
‘জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল জনগণের কল্যাণে কাজ করার মাধ্যমে উদাহরণ তৈরি করবে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশের ওপর যেকোনো ধরনের আধিপত্যবাদ চাপানো হবে আমরা তা মেনে নেব না। তিনি উল্লেখ করেন, বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের প্রদত্ত নানা সহায়তা হাইজ্যাক করা হয়েছিল। তবে তিনি আশা প্রকাশ করেন, চীন আগের তুলনায় আরও বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে।

ডা. শফিকুর রহমান আরও জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দেশের মানুষের প্রয়োজন মেটাতে জামায়াত যে কোনো প্রয়াস চালাতে প্রস্তুত।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪