| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান বিধ্বস্তে বেঁচে গেলেন এক যুবক, হাসপাতালে ভর্তি

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ১৫:৪১:০৪:অপরাহ্ন  |  ১৭৮২৭৩৪ বার পঠিত
বিমান বিধ্বস্তে বেঁচে গেলেন এক যুবক, হাসপাতালে ভর্তি
ছবির ক্যাপশন: বিমান বিধ্বস্তে বেঁচে গেলেন এক যুবক, হাসপাতালে ভর্তি

রিপোর্টার্স ডেস্ক : ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজটির একজন যাত্রী বেঁচে আছেন। যুক্তরাজ্যের নাগরিক ওই ব্যক্তির নাম বিশ্বাস কুমার রমেশ (৪০)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অহমদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, পুলিশ তাঁকে খুঁজে পেয়েছে। ১১এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে। যাত্রী তালিকা ঘেঁটে দেখা গিয়েছে, ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ।

এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিশ্বাস কুমার রমেশ ও তার ভাই অজয় কুমার রমেশ (৪৫) একই ফ্লাইটে যুক্তরাজ্যে যাচ্ছিলেন। বিশ্বাস কুমারের আসন নম্বর ছিল ‘১১ এ’। আহত বিশ্বাস কুমারকে আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বাস কুমার হিন্দুস্তান টাইমসকে বলেন, উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩০ তিরিশ সেকেন্ড পরেই বিকট শব্দ হয়, এরপরই বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে গেল। বিশ্বাস বুকে, চোখে ও পায়ে আঘাত পেয়েছেন।

নিজের বোর্ডিং পাস দেখিয়ে বিশ্বাস কুমার বলেন, ‘যখন উঠে দাঁড়ালাম, চারপাশে শুধু লাশ পড়ে ছিল। আমি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি; উঠে দাঁড়িয়ে দৌড় দিই। আমার চারপাশে উড়োজাহাজের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল। কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলে এবং হাসপাতালে নিয়ে আসে।’

বিশ্বাস কুমার ২০ বছর ধরে লন্ডনে বসবাস করেন। সেখানে তার স্ত্রী ও মেয়ে থাকেন। তিনি বলেন, তার ভাই অজয় একই উড়োজাহাজের আরেক সারিতে ছিলেন। বিশ্বাস বলেন, ‘সে (ভাই) আমার সঙ্গেই যাত্রা করেছিল, এখন তাকে খুঁজে পাচ্ছি না। দয়া করে তাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন।’

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল। উড়োজাহাজের ২৩০ যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ ৭ জন পর্তুগিজ ও একজন কানাডিয়ান বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিমানকর্মী ছিলেন ১২ জন। ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১। 



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪