| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১৯:২৪:০৭:অপরাহ্ন  |  ৫৪২ বার পঠিত
বগুড়ায় আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান খানকে (বদের খান) (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১সেপ্টেম্বর) ১১ টার দিকে উপজেলার প্রত্যাপপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

জানা গেছে, কাহালু থানা পুলিশ বদরুজ্জামানকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বগুড়া সদর থানায় হস্তান্তরের পর তার স্বাস্থ্য পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে। 

কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, বগুড়া সদর থানায় একটি রাজনৈতিক মামলায় বদরুজ্জামান খান বদেরকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোটার্স২৪/আরাফাত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪