| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১৯:১২:২৪:অপরাহ্ন  |  ৩৯৫ বার পঠিত
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুদ্দিন রিমনকে  (৬০) এক অভিযানে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২১ সেটেম্বর)সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারি মাসে উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজারে নাশকতা ঘটানো অভিযোগে একটি মামলা হয়। ওই মামলায় শরিফুদ্দিন রিমনকে গ্রেফতার দেখানো হয়েছে।শরিফুদ্দিন রিমন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মৃত সুজাউদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, সকালে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসায় অভিযাস চালিয়ে  শরিফুদ্দিন রিমনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪