| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমা চেয়ে শান্ত ও দায়িত্বশীল রাজনীতির অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১২:৩৫:০৫:অপরাহ্ন  |  ৩৬৭০৭৪ বার পঠিত
ক্ষমা চেয়ে শান্ত ও দায়িত্বশীল রাজনীতির অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের বক্তব্য বা কর্মকাণ্ডে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

পোস্টে তিনি বলেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।”

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এসব আলোচনায় তিনি ব্যক্তিগত আক্রমণ পরিহার, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক সংলাপে মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন।

তিনি বলেন, “আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব।” পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

এনসিপির এই নেতা আরও জানান, সম্প্রতি তাকওয়া মসজিদ-এ কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি তার আত্মিক যাত্রার সূচনা করেছেন। তিনি আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা ও সঠিক পথের দিকনির্দেশনা কামনা করেন।

উল্লেখ্য, তার এই পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪