| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ০৪:৪৩:৩৭:পূর্বাহ্ন  |  ১৬৯৫৭০১ বার পঠিত
বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে সুধী সমাবেশে বক্তব্য রাখেন বগুড়ার প্রবীণ চিকিৎসক ডা. সি এম ইদরিস।

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অনুষ্ঠিতব্য জাতীয় কনভেনশন এর প্রস্তুতি নিয়ে এক সুধী সমাবেশ গতকাল নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. হাছানাত আলীর সভাপতিত্বে বগুড়ার একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় সুধী সমাবেশে শুরুতেই জাতীয় কনভেনশন আয়োজন উপলক্ষে সেমিনারের সার্বিক প্রস্তুতির উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেমিনার আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও টিএমএসএস উপ নির্বাহী পরিচালক রোটাঃ ডাঃ মতিউর রহমান পিএইচডি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ চিকিৎসক ডা. সি এম ইদরিস। এরপর আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম তারিকুল আলম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড, এ কে এম মাহবুবর রহমান, বিএনপি'র কেন্দ্রীয় মিডিয়ার সেলের আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইতিহাসবিদ প্রফেসর ড. এমতাজ হোসেন, বগুড়া জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা, সংগঠনের উপদেষ্টা ডাঃ মশিহুর রহমান,

টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. খায়রুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার ড. হাবিবা হায়দার লিচু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হারুনুর রশিদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষক ড. শিবলুর রহমান, সাদুল্যাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. সাহিদুর রহমান, বগুড়া জেলা ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মহিদুল ইসলাম রিপন, বগুড়া নারী ও শিশু আদালতের পিপি এ্যাড, মোজাম্মেল হক, রাজশাহীস্থ বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক শামীম আহসান, মুক্তিযোদ্ধা ডাঃ আরশাদ সায়ীদ, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বগুড়া ক্লিনিক ও ডায়াগনোস্টিক মালিক সমিতির সভাপতি ডাঃ মুনসুর রহমান, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, বামমা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু, বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের যুগ্ম সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, বগুড়া প্রফেশনাল ক্লাব সেক্রেটারী ড. মাসুদ মবিন, সফল উদ্যোক্তা ও গ্রান্ড চয়েস ফুড ডিরেক্টর আল মামুন ইলিয়াছ। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক আর্কিটেক্ট কাজী হাসিম মাহমুদ, কোষাধ্যক্ষ তাহমিনা পারভীন শ্যামলী, দপ্তর সম্পাদক মোঃ ফজলুল হক, পাঠাগার সম্পাদক মাসুম আওরঙ্গজেব, নির্বাহী সদস্য ডাঃ শরীফুর রশীদ দিপু, হাসানুজ্জামান মোঃ ইদরিস রানা, অধ্যাপক আফজাল হোসেন জেমস, রোটাঃ জহুরুল হক,

অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, অধ্যাপক খন্দকার মাহফুজুল আলম লিখন, আসাদুল হক কাজল প্রমুখ। সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠিতব্য জাতীয় কনভেনশন সফল ভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই সঙ্গে বগুড়ার হারানো গৌরব ফিরিয়ে আনতে ইতিহাস চর্চা পরিষদকে ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন। সভাপতির বক্তব্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী বলেন, আড়াই হাজার বছরের পুন্ড্রনগর খ্যাত বগুড়ার ইতিহাস-ঐতিহ্য পুনুরুদ্ধার সংরক্ষণ এবং আগামী প্রজন্মের নিকট তা উপস্থাপনে বগুড়া ইতিহাস চর্চা পরিষদ তার যাত্রালগ্ন থেকে অদ্যাবধি তৎপর রয়েছে। আমরা আশাবাদী আপনাদের সার্বিক সহযোগিতায় বগুড়ার ইতিহাস-ঐতিহ্য নিয়ে জাতীয় কনভেশনের মধ্যে দিয়ে বগুড়ার পূর্ণাঙ্গ একটি ইতিহাস আমরা তুলে ধরতে সক্ষম হব। সুধী সমাবেশে প্রায় শতাধিক পেশাজীবী শিক্ষক-গবেষক-ইতিহাসবিদ- ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪