| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির দুই নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০৬:৩১:২৪:পূর্বাহ্ন  |  ৩৬৩১১৭ বার পঠিত
বিএনপির দুই নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গা জেলায় দুজন বিএনপি নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

বুধবার (১৮ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ স্বাক্ষরিত বিএনপির অফিসিয়াল প্যাডে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় কর্মকাণ্ডবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের দলীয় সকল পদ ও প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন জানান, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দলের নীতিমালা পরিপন্থী কোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪