| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের কাপড় নিয়ে বাড়ি ফিরতে পারল না সুরাইয়া

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৮:৩৫:১০:পূর্বাহ্ন  |  ৩৮৫৩৮৯ বার পঠিত
ঈদের কাপড় নিয়ে বাড়ি ফিরতে পারল না সুরাইয়া

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ভ্যান চাপায় সুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মুচাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান জানান, নিহত শিশু সুরাইয়া মুচাইনগর গ্রামের প্রবাসী শাহাবুলের মেয়ে।

নিহতের নানা আনারুল ইসলাম বলেন, বিকেলে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যায় সুরাইয়া। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান তাকে চাপা দেয়। এসময় তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান বলেন, ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ভ্যান চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। তবে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪