| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৬ ইং | ১৬:২৬:৫৪:অপরাহ্ন  |  ৪৯৮ বার পঠিত
জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী শিক্ষার্থী তৈরি করতে সরকার কাজ করছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া। শিক্ষা খাতের বর্তমান চ্যালেঞ্জ ও সরকারের কার্যক্রম তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্বে বসানোর পর থেকে মনে হয়েছিল আমরা একটি গাড়িতে বসে সামনের দিকে যাচ্ছি না, পেছনের দিকে যাচ্ছি। তবে সারা দেশব্যাপী শিক্ষার মানোন্নয়নে যা যা করার তা করা হচ্ছে। আপনারা দেখেছেন, আমরা দায়িত্ব পাওয়ার পর প্রশ্নপত্র আর ফাঁস হয়নি।

তিনি আরও বলেন, আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে হবে সামনে প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব। গ্লোবাল কম্পিটিশনে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের এআই বেইজড হলে হবে না, নলেজ বেইজড হতে হবে।  উই ওয়ান্ট, মিনিংফুল লেখাপড়া যেন বাংলাদেশে হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪