রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদযাত্রীদের ওপর ‘চরম জুলুম’ করা হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, এবারের ঈদযাত্রায় দেশ ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা’ প্রত্যক্ষ করছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ঈদে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ওপর চরম জুলুম করা হচ্ছে। সারা বছর অপেক্ষার পর একবুক আনন্দ নিয়ে মানুষ আপনজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য বাড়ি ফেরেন, কিন্তু সেই যাত্রাই হয়ে উঠছে দুর্ভোগের।
ঈদকে কেন্দ্র করে লাখো মানুষের এই ঘরমুখো যাত্রায় অব্যবস্থাপনা ও ভোগান্তি নিয়ে তার এমন মন্তব্য নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম