| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া কুমারখালির ওসির গাড়ি ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১১:৫৯:১৪:পূর্বাহ্ন  |  ৩৮৪৯৬৩ বার পঠিত
কুষ্টিয়া কুমারখালির ওসির গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালির ওসির গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে এম পির স্বজনদের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪ আসনের এমপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসেনের চাচতো ভাই আনোয়ারের সঙ্গে আরেক চাচাতো শিপলুর পারিবারিক বিরোধ চলছিল।

এ নিয়ে এমপি আফজালের সঙ্গে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। এরপর এমপি পুলিশকে খবর দিলে বৃহস্প্রতিবার (১৯ মার্চ) রাত ৯টার  দিকে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এলংগীপাড়া যান। তখন পুলিশের গাড়িকে লক্ষ্য করে এমপির চাচাতো ভাই আনোয়ার ও শিপলু এবং তাদের লোকজন রেললাইনের পাথর এলোপাতাড়িভাবে নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সময় কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন,  এমপির স্বজনদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এমপির ফোন পেয়ে আমরা ঘটনাস্থল যায়। তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করতে থাকেন উভয়পক্ষের লোকজন। এতে পুলিশের গাড়ির সামনের অংশ ভেঙে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে জানতে কুষ্টিয়া ৪ আসনের এমপি মো. আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে এমপির মুখপাত্র ও ভাতিজা আইনজীবি রবিউল ইসলাম বলেন, ঘটনার সময় এমপি বাড়িতে ছিলোনা। তখন পারিবারিক বিরোধের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এলাকায় আসলে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আমরাও চেষ্টা করছি।

কুষ্টিয়া পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, কুষ্টিয়া এমপি সাহেবের সাথে তার চাচাতো ভাইয়ের আগে তার সাথেই কাজ করতো। তার সাথে পারিবারিক কোন বিষয় আছে। তিনি পুলিশ কল করেছিলেন। পুলিশ গেলেই কিছু লোকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল মেরেছে। সংঘবদ্ধ বিষয় এমন নয়। ভুল বোঝাবুঝিও হতে পারে। পুলিশ গেছে আমাদের সিনিয়র লেভেলের পুলিশ আছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪