| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ, দূরদূরান্ত থেকে মুসল্লিদের অংশগ্রহণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৬:০৫:৪৭:পূর্বাহ্ন  |  ১১৫৭৭০১ বার পঠিত
ফতুল্লায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ, দূরদূরান্ত থেকে মুসল্লিদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার লামাপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসা প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদের এই জামাতে ইমামতি করেন শাহ্ সুফী মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা শাহাবুদ্দিন আহমেদ।

নামাজে অংশ নিতে টঙ্গী, গাজীপুর, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভারসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা—সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ থেকে মুসল্লিরা ভিড় জমান।

জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ এবং মানবতার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪