| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৬:৩৫:০৭:অপরাহ্ন  |  ৩৮৪৬৭৬ বার পঠিত
যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

বেনাপোল প্রতিনিধি: যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৭.৪৫ মিনিটে এবং শেষ জামাত ৮.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ইসলামি ফাউন্ডেশনের যশোরের উপ-পরিচালক মো. ইকরামুল ইসলাম শাওনের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টা, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, কারবালা জামে মসজিদে সকাল ৮টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৮টায়, ওয়াপদা কলোনী জামে মসজিদে সকাল ৮টায়, আশ্রম রোডের বায়তুল মামুর জামে মসজিদে সকাল ৮টায়, রেলরোড আল মসজিদুল আকসায় সকাল ৮টায়, শংকরপুর গোলপাতা জামে মসজিদে সকাল ৮টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টায়, মাইকপট্টির বায়তুস সালাম জামে মসজিদে সকাল ৮টায়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪