| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মফিজ চেয়ারম্যান আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ০৪:০৫:৩৪:পূর্বাহ্ন  |  ৩৮৩৯৭২ বার পঠিত
মফিজ চেয়ারম্যান আটক

বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশি পাসপোর্টে ফেরার পর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশ যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে আটক করেছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।

আটক মফিজুর রহমান (৭২) বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। মফিজুর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

মফিজুরের নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল না। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারত গমন করেছিলেন বলে জানান বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ৩ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪। ১৮৬০ সালের দণ্ডবিধির অধীনে একটি গুরুতর ফৌজদারি মামলা চলমান রয়েছে। এই মামলায় তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ মে রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরের পারবাজার পাঁচপুকুরের পাশের একটি ভাড়া করা ফ্ল্যাট থেকে চেয়ারম্যান মফিজুর রহমানসহ বেনাপোল ও শার্শার সাত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকে গ্রেপ্তার করে ঝিকরগাছা থানা পুলিশ। সেই মামলায় জামিনে রয়েছেন চেয়ারম্যান মফিজুর রহমান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪