| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট হালাল হলে গণভোট হারাম কেন: প্রশ্ন জামায়াত আমিরের

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১০:৫০:৪১:পূর্বাহ্ন  |  ৩৪৮৫১৫ বার পঠিত
ভোট হালাল হলে গণভোট হারাম কেন: প্রশ্ন জামায়াত আমিরের

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভোট বৈধ হলে গণভোট অবৈধ হবে কেন এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে এর সমাধান না হলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে এ দাবি আদায় করা হবে।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামায়াতে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ভোট আর গণভোটের একটি হালাল হলে অন্যটি হারাম হতে পারে না। তিনি ইঙ্গিত দেন, এ বিষয়ে রাজনৈতিক সমাধান না এলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাওয়ার পথ খোলা রয়েছে।

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ভাড়া বৃদ্ধি ও সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্যে জাতি লজ্জিত হয়েছে। তার মতে, এটি অমানবিক এবং অপরাধের শামিল। জনগণের যাত্রা স্বস্তিদায়ক করা সরকারের দায়িত্ব থাকলেও তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান জামায়াত আমির। পাশাপাশি গাজা ও ইরানে চলমান সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্যাতিতদের পক্ষে আল্লাহর সাহায্য আসবে এবং তারা বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪