| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় সরকারি চালের অর্থ আত্মসাতের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১৩:২২:১৯:অপরাহ্ন  |  ৩৮৩৪৭৯ বার পঠিত
কুষ্টিয়ায় সরকারি চালের অর্থ আত্মসাতের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। দলটির জেলার শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি জানান, গতকাল শুক্রবার (২০ মার্চ) ওই নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

জান্নাতুল ফেরদৌস টনি বলেন, এনসিপির কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এই নোটিশ দেওয়া হয়। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে ওই দুই নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনী সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হয়।

জানতে চাইলে কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, শোকজ নোটিশ পেয়েছি। আমি আমার ব্যাখ্যা দিয়ে দেব। জেলা শাখার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা ওই দুই নেতার বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো জানতে পেরেছি। দলের স্বচ্ছতা নিশ্চিতের জন্য তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণ না করতে পারলে আমরা বিষয়টি কেন্দ্রকে অবহিত করব। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪