| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কূটনীতিকদের সঙ্গে আমীরে জামায়াতের ঈদের শুভেচ্ছা বিনিময়

reporter
  • আপডেট টাইম: মার্চ ২১, ২০২৬ ইং | ১৮:০৩:৩২:অপরাহ্ন  |  ৩৪৭৭৬৬ বার পঠিত
কূটনীতিকদের সঙ্গে আমীরে জামায়াতের ঈদের শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে কূটনৈতিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

শনিবার (২১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভরপুর। এ সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, ভারত, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, ফিলিস্তিন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ইউএনডিপি, ইউনেস্কো ও ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে।

শুভেচ্ছা বিনিময় শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, যা অনুষ্ঠানের আন্তরিকতা ও আতিথেয়তাকে আরও সমৃদ্ধ করে তোলে।ঈদের এই মিলনমেলা শুধু উৎসবের আনন্দই নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪