| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ১২:১৩:২৪:অপরাহ্ন  |  ১৬৯৩৬৯১ বার পঠিত
বগুড়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ
ছবির ক্যাপশন: বগুড়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগ

বগুড়া প্রতিনিধি : পুরান বগুড়া এলাকায় জাল দলিল তৈরি মাধ্যমে জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মৃত শুকিমন নেছার সন্তানরা।

শুক্রবার (১৩ জুন) দুপুর ১২টায় পুরান বগুড়া এলাকায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মৃত শুকিমন নেছার সন্তান  সাইদ হাসান শিপন লিখিত বক্তব্যে বলেন, আমার মা শুকিমন নেছা আমাদের নানা মফিজ উদ্দিন প্রাং থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির বৈধ মালিক ছিলেন। কিন্তু ভূমিদস্যু আলী হাসান একটি জাল বিক্রয় দলিল তৈরি করে জমিটি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

তিনি অভিযোগ করেন, আলী হাসান তার মা হামেদা বেগমের নামে ১৯৬৫ সালের ২২ ডিসেম্বর তারিখে ২২২৪৪ নম্বর একটি বিক্রয় কোবলা দলিল রয়েছে বলে দাবি করছেন। অথচ বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে তদন্ত করে দেখা গেছে, ওই তারিখ ও নম্বরে কোনো বৈধ দলিল নিবন্ধিত হয়নি। এটি সম্পূর্ণ জাল দলিল।

তিনি লিখিত বক্তব্যে  আরও জানান, মৃত শুকিমন নেছা ওয়ারিশ সূত্রে যে সম্পত্তির মালিক ছিলেন, সেই সম্পত্তি বর্তমানে তার তিন পুত্র ও সাত কন্যা ভাগে ভাগ হয়ে রয়েছে। অভিযোগ করা হয়, আলী হাসান নানা জায়গায় এই জাল দলিল প্রদর্শন করে জমি বিক্রির চেষ্টা করছেন, যা প্রতারণা ও জালিয়াতির শামিল।

ওয়ারিশগণ জানান, সংশ্লিষ্ট জমি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিনতে চায়, তবে তারা যেন আইনগত যাচাই-বাছাই করে এবং নিজ দায়িত্বে তা করে। এ বিষয়ে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪