| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ০৬:৪১:০৪:পূর্বাহ্ন  |  ১১৪৪৬৪৩ বার পঠিত
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

‎লক্ষ্মীপুর প্রতিনিধি:‎ লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

‎শনিবার (২১ মার্চ) রাত ১১টার দিকে হঠাৎ বাজারে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

‎অগ্নিকাণ্ডে আমিন ভ্যারাইটিজ স্টোর, হাজী হাশেম স্টোর, সুচি শিল্পালয়, শ্রাবন্তী শিল্পালয়, ইমরান স্টোর, জনতা টেইলার্স এবং বেবিশপসহ মোট ৭টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

‎কমলনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে এবং এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪