| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক-রেলপথে প্রাণহানি: সরকারকে দায়ী করল জামায়াত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ১৯:২৫:৫১:অপরাহ্ন  |  ৩৫৩১৫১ বার পঠিত
সড়ক-রেলপথে প্রাণহানি: সরকারকে দায়ী করল জামায়াত
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দেশের সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে দলটি।রোববার (২২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, প্রতিনিয়ত মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করছে, অথচ এ বিষয়ে সরকারের কার্যকর কোনো উদ্যোগ বা জবাবদিহিতা নেই। এমন পরিস্থিতি একটি সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য বিরাজ করছে দাবি করে তিনি বলেন, একের পর এক সড়ক ও রেল দুর্ঘটনায় বহু প্রাণহানি প্রমাণ করে যে এই খাতে মারাত্মক অব্যবস্থাপনা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্তদের ব্যর্থতাকে দায়ী করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং রেলক্রসিংয়ে নিরাপত্তা ঘাটতির কারণে পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।

বিবৃতিতে কুমিল্লার দুর্ঘটনাসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, জনগণের জীবন রক্ষায় ব্যর্থতা কাটিয়ে উঠতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪