| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ২২:০০:৩৩:অপরাহ্ন  |  ৩৪২৭৩২ বার পঠিত
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এতে ১৮ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

রোববার (২২ মার্চ) সকালে দোয়েল চত্বর থেকে টিএসসিগামী সড়কের মাঝামাঝি স্থান থেকে মিছিলটি শুরু হয়। পরে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য টিএসসি এলাকায় অবস্থান নিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন।

একপর্যায়ে মিছিলকারীরা রাজু ভাস্কর্য-এর পাদদেশে কয়েক সেকেন্ড অবস্থানের চেষ্টা করেন। এ সময় তারা ছবি ও ভিডিও ধারণ করে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ‘শিকলবন্দি সকল রাজবন্দির মুক্তির দাবিতে’ এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪