| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ২২:১৮:৩৯:অপরাহ্ন  |  ৩৭৮৬৭৯ বার পঠিত
যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলায় রোববার (২২ মার্চ) দুপুরে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খোকনকে র‍্যাব-৬ গ্রেপ্তার করেছে। অভিযানে মনিরামপুর উপজেলার বাজুয়াটোলা গ্রামে তাকে আটক করা হয়। খোকন ঢাকার দোহার থানার উত্তর মৌরা এলাকার ইসলাম মাদবরের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানিয়েছেন, ২০০৮ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন তার চাচা মান্নান মাদবরের ছেলে, শিশু নুর মোহাম্মদকে হত্যা করে। মামলার পর আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, খোকন বাজুয়াটোলা গ্রামের ফুফাতো শ্যালক নাজমুলের বাড়িতে অবস্থান করছে। রোববার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং বর্তমানে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪