| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ২২:৪৫:২৬:অপরাহ্ন  |  ৩৭৯০৯৪ বার পঠিত
কুষ্টিয়ায় বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলছাত্র নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।  রবিবার (২২ মার্চ) বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লুৎফর রহমানের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত নয়ন জেলার খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের মির্জাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর লুৎফর ইটভাটা এলাকায় সড়কের পাশে কিছু তালগাছ রয়েছে।সেখানে পথচারীরা যানবহন থামিয়ে বিশ্রাম নিয়ে থাকেন। আবার অনেকেই যান বিনোদনের জন্য। সেখানে নিহত নয়ন, তার বন্ধু রাব্বিসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল। সেখান থেকে নয়ন সুজুকি মডেলের একটি মোটরসাইকেল নিয়ে খোকসার দিকে যাচ্ছিল।পথে মোটরসাইকেলের ব্রেকে চাপ দিলে পিছনের চাকা স্লিপ করে সড়কের ধারে অবস্থিত বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।  এতে নয়ন গুরুতর আহত হলে তার বন্ধুরা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলে বন্ধুরা নয়নের মরদেহ নিজ বাড়িতে নিয়ে যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালের আসার আগেই নয়নের মৃত্যু হয়েছিল। ওর বন্ধুরা মরদেহটি নিয়ে চলে গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি মহাসড়কে হওয়ায় হাইওয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪