| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২২, ২০২৬ ইং | ২৩:২৪:৫১:অপরাহ্ন  |  ৩৫১১৭০ বার পঠিত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবা-মা আহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাউদা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার চর রাজিবপুর ইউনিয়নের বটতলা কারিগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৪৫) তার স্ত্রী মোছা. ঝরণা বেগম (৩০) ও মেয়ে সাউদা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রৌমারীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সাইফুল ইসলাম ও তার স্ত্রী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এ সময় সাউদা খাতুন গুরুতর আহত হয় এবং তার ডান হাত ভেঙে যায়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। তবে সেখানে নেওয়ার পথেই সাউদা খাতুনের মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।

চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, দুর্ঘটনায় আহত শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪