| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘পরিচ্ছন্ন শহর চাই, ভয়মুক্ত পথ চাই’

আখাউড়া থেকে মুজিবনগর সাইকেল রাইড শুরু

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১৩:১৩:৩৪:অপরাহ্ন  |  ২২৬৬১২ বার পঠিত
আখাউড়া থেকে মুজিবনগর সাইকেল রাইড শুরু
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ‘পরিচ্ছন্ন শহর চাই, ভয়মুক্ত পথ চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো ক্রস কান্ট্রি সাইকেল রাইড শুরু করেছে ঢাকাভিত্তিক সাইকেলিং, ভলান্টিয়ারিং ও রানিং গ্রুপ ‘টিম ফ্রিডোম’।

সোমবার (২৩ মার্চ) ভোর ৫টায় আখাউড়া থেকে যাত্রা শুরু করে দলটি। তাদের গন্তব্য মুজিবনগর। প্রায় ৪০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে আগামী ২৫ মার্চ এই রাইড শেষ হওয়ার কথা রয়েছে।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর যাত্রা শুরু করা ‘টিম ফ্রিডোম’ ইতোমধ্যে সাইকেলিং, রানিং ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে পরিচিতি পেয়েছে। শারীরিক সুস্থতা ও সচেতনতা বৃদ্ধিতে মানুষকে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য।

সংগঠনটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন মো. সাইফুল ইসলাম জয় বলেন, আমাদের উদ্দেশ্য দেশের মানুষকে সাইকেলিং ও রানিং বিষয়ে সচেতন করা। এবারের স্লোগান ‘পরিচ্ছন্ন শহর চাই, ভয়মুক্ত পথ চাই’ এটি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে দিতে চাই।

তিনি আরও জানান, রাইড চলাকালে বিভিন্ন জেলা শহরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ের মাধ্যমে পরিচ্ছন্নতা ও নিরাপদ চলাচল বিষয়ে সচেতনতা তৈরি করা হবে। বিশেষ করে নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হবে।

এর আগে দলটি ‘গুবরাকুরা থেকে কুয়াকাটা’ পর্যন্ত প্রথম ক্রস কান্ট্রি সাইকেল রাইড সম্পন্ন করে, যা তারা তিন দিনে শেষ করেছিল। এবার দ্বিতীয় রাইডের মাধ্যমে তাদের কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪