| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা কাজের মাধ্যমে বেহেশতে যাব: স্থানীয় সরকার মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১৩:১৮:২১:অপরাহ্ন  |  ৩৪৬২১৪ বার পঠিত
আমরা কাজের মাধ্যমে বেহেশতে যাব: স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে সৎভাবে বেহেশতে পৌঁছাব। তিনি বলেন, আমরা অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি করি না।

সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা, রায়পুর ইউনিয়ন-এর নেহা নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী সরকারি কর্মকর্তা ও পানিসম্পদ বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, খালখনন কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, যাতে মানুষ খুশি থাকে এবং কেউ কোনো অভিযোগ করতে না পারে। তিনি জোর দেন, মানুষ যেন বলতে না পারে শুধু খালখননের উদ্বোধন হয়েছে, পরবর্তীতে আর কোনো কাজ হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, খালখনন এবং কৃষিকার্ড কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মন্ত্রী বলেন, কারণ কৃষকের উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনীতিক এবং স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪