| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপা–লাঙ্গলবাঁধ জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ১৮:০৩:১৮:অপরাহ্ন  |  ৩৭৩৩৫৬ বার পঠিত
শৈলকুপা–লাঙ্গলবাঁধ জেলা মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। সোমবার (২৩ মার্চ) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখপাড়া (ঝিনাইদহ) শৈলকুপা-লাঙ্গলবাঁধ (শ্রীপুর) ওয়াপদামাড়ী (মাগুরা) জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতীকরণ (১ম সংশোধিত) প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

ফলক উন্মোচনের মাধ্যমে এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি।

উদ্বোধনী ফলক সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বাস্তবায়নে-সড়ক বিভাগ, ঝিনাইদহ' এই প্রকল্পটি পরিচালনা করছে। উদ্বোধিত অংশটি প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০এ-এর অন্তর্ভুক্ত, যার মধ্যে সড়কের বাঁক সরলীকরণ এবং একটি কালভার্ট নির্মাণ কাজও রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার সারা দেশে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ করে যাচ্ছে। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের এই সড়কটি প্রশস্ত হওয়ার ফলে এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ কমবে এবং আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে নির্মাণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

দীর্ঘদিন ধরে এই সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ থাকায় এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হতো। মহাসড়কটি প্রশস্তকরণ ও মজবুতীকরণের কাজ শুরু হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন, এই সড়কটি আধুনিকায়ন হলে মাগুরা ও ঝিনাইদহের মধ্যে আন্তঃজেলা যোগাযোগ আরও সহজতর হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪