| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হঠাৎ বিসিবি পরিচালক আমজাদের পদত্যাগ—নেপথ্যে কী?

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ০৩:১৬:৪০:পূর্বাহ্ন  |  ২২৬৪৯৭ বার পঠিত
হঠাৎ বিসিবি পরিচালক আমজাদের পদত্যাগ—নেপথ্যে কী?

স্পোর্টস রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর-এর ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্থিরতা যেন কাটছেই না। এর মধ্যেই পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন আমজাদ হোসেন।

সোমবার (২৩ মার্চ) মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে মোখছেদুল কামারের নাম ঘোষণার পরই বিষয়টি সামনে আসে। জানা গেছে, রোববারই বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে নিজের পদত্যাগের কথা জানান আমজাদ। সেখানে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেন।

তবে সুত্র বলছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াটাই মূল কারণ। সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলা এবং সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য; এসব নিয়ে বোর্ডের ভেতরে অস্বস্তি বাড়ছিল। এসব ইস্যু মেটাতে গিয়ে উল্টো সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে আর আগ্রহ পাননি আমজাদ। যদিও মিডিয়া কমিটির এই পরিবর্তন নিয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা আসেনি।

গত বছরের আগস্টে নির্বাচনের পর গঠিত এই কমিটিতে শুরু থেকেই চেয়ারম্যান ছিলেন আমজাদ। রোববার সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় মোখছেদুল কামালকে। তিনি আগে ভাইস চেয়ারম্যান ছিলেন। মিডিয়া কমিটি ছাড়াও বর্তমানে ওয়েলফেয়ার কমিটির দায়িত্বও সামলাবেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪