| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুঞ্জন উড়িয়ে ঈদে একসঙ্গে শোয়েব-সানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১৩:১৭:০৮:অপরাহ্ন  |  ২২৪২২৬ বার পঠিত
গুঞ্জন উড়িয়ে ঈদে একসঙ্গে শোয়েব-সানা
ছবির ক্যাপশন: শোয়েব মালিক ও সানা জাভেদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিয়ের গুঞ্জনকে একেবারেই আমলে নিলেন না শোয়েব মালিক। চতুর্থবার বিয়ের খবর ‘মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দেওয়ার পর এবার ঈদে স্ত্রী সানা জাভেদ-এর সঙ্গে একসঙ্গে উপস্থিত হয়ে সেই গুঞ্জনের জবাব দিলেন এই পাকিস্তানি অলরাউন্ডার।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সানাকে সঙ্গে নিয়ে একাধিক ছবি পোস্ট করেন শোয়েব। ছবিগুলোতে তাদের হাস্যোজ্জ্বল উপস্থিতি ভক্তদের নজর কাড়ে এবং সাম্প্রতিক গুঞ্জনকে অনেকটাই ম্লান করে দেয়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে শোয়েব মালিকের নতুন করে বিয়ের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে দ্রুতই এক বিবৃতিতে এসব খবর নাকচ করে দেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা-র সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শোয়েব মালিকের। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। এরপর ২০২৪ সালের ১৯ জানুয়ারি করাচিতে নিকাহর মাধ্যমে সানা জাভেদের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪