| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১৬:১৮:২৫:অপরাহ্ন  |  ৩৬৮০৪৩ বার পঠিত
কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের সংঘর্ষ

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাতে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে খায়রুল মোল্যা ও মাহবুব রহমান পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে ধরে সোমবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু'পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় গুলি বর্ষণের ঘটনাও ঘটে।

সংঘর্ষে সুমন মোল্যা (২৮),  মো. মাহাবুর মোল্যা (৪০), মিন্টু মোল্যা (৫২), রমজান মোল্যা (৫৫), মো. আজানুর শেখ (১৮) নাহিদ মোল্যা (২১), মো. বাধন মোল্যা (২৭), মো. রাজা মোল্যা (৪৮), মো.টুটুল মোল্যা (৩২), মো. শাহীদুল মোল্যা (৪৮), মো.তামিম (২০), মো.ঝনু মোল্যা (৪০) সহ দু'পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতরা নড়াইল জেলা হাসপাতালসহ খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, নোয়াগ্রামের সংঘর্ষের ঘটনায় ১৪ জন আহত হয়ে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের অনেকের শরীরে ছাররা গুলির অংশ পাওয়া গেছে। আমরা তাদের চিকিৎসা দিয়েছি, এখন সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসানুল কবির বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পুলিশের নজরদারিতে আহতদের চিকিৎসা চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪