| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ড্রেজার নয়, শ্রমিকের হাতেই হবে খাল খনন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১৬:৩৪:২৭:অপরাহ্ন  |  ৩৪২০০০ বার পঠিত
ড্রেজার নয়, শ্রমিকের হাতেই হবে খাল খনন

পঞ্চগড় জেলা প্রতিনিধি: নদী, নালা ও খাল খনন কর্মসূচিতে যান্ত্রিক ড্রেজারের পরিবর্তে শ্রমিকের মাধ্যমে কাজ করানোর কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। তিনি বলেন, ড্রেজার দিয়ে কাজ করলে খরচ কিছুটা কম হয়, কিন্তু শ্রমিক দিয়ে কাজ করলে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়। আমরা চাই এই অর্থ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, একজনকে ধনী করার চেয়ে শত মানুষের জীবিকা নিশ্চিত করতে চাই।

স্থানীয় পর্যায়ে টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করে বলেন, আমরা মানুষকে ঢাকামুখী করতে চাই না, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজে মাটি কেটে এবং বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রবিউল ইসলাম,বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),পানি উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কৃষ্ণ কমল সরকার,জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন,উপ-বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি প্রমুখ।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪