| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তানহা মৃত্যুর মামলায় প্রেমিক সায়মন আটক

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ০২:১১:৫৯:পূর্বাহ্ন  |  ১১২১১৬২ বার পঠিত
তানহা মৃত্যুর মামলায় প্রেমিক সায়মন আটক

কুমিল্লা প্রতিনিধি: বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থী তানহা বিনতে বাশারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি তার প্রেমিক আনিল ফয়সাল সায়মনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে কুমিল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার জানান, স্থানীয়রা সায়মনকে আটক করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

গ্রেপ্তার আনিল ফয়সাল সায়মন কুমিল্লার বরুড়া উপজেলার বনকরা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। তার পরিবার নগরীর টমছমব্রীজ এলাকায় বসবাস করে। তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর শিক্ষার্থী। নিহত তানহা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত বছরের ৩ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসা থেকে তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ নভেম্বর তার বাবা আবুল বাশার ভূঁইয়া সায়মনসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার অভিযোগে মামলা দায়ের করেন।

তানহার বাবা গণমাধ্যমকে বলেন, আমার মেয়ের আত্মহত্যার পেছনে সায়মন দায়ী। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। তিনি জানান, সায়মন উচ্চ আদালত থেকে এক মাসের আগাম জামিন নিয়ে পরে আত্মসমর্পণ করেননি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪