জয়পুরহাট জেলা প্রতিনিধি : খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো কেএইচপিএল সিজন-৩। টুর্নামেন্টের জমজমাট ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিদ্যালয়ের অভিজ্ঞ ২০০৪ ব্যাচ এবং প্রাণবন্ত ২০১৭ ব্যাচ। ম্যাচে চ্যাম্পিয়ন হয় ফোর্স ২০০৪ এবং রানারআপ হয় সুপার স্টার ১৭। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন শাহাদত হোসেন।
তিন দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে ঐতিহ্যের লড়াইয়ে এবার সবচেয়ে সিনিয়োর দল হিসেবে অংশ নিয়েছে ১৯৮০ ব্যাচ।অন্যদিকে তারুণ্যের জোয়ার নিয়ে সবচেয়ে জুনিয়র দল হিসেবে মাঠে নেমেছে ২০২৫ সালের ব্যাচ।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের উৎসাহিত স্থানীয় সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এবং বিদ্যালয়ের ১৯৮০ ব্যাচের প্রাক্তন ছাত্র
অধ্যাপক ডা. বিপুল চন্দ্র।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই আসরের আহ্বায়ক এবং ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এস এম সায়েজাদ রহমান।
খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়েছিল। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এই মেলবন্ধন টুর্নামেন্টটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
রিপোর্টার্স২৪/এসএন