| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে আপন ভাইকে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ০৬:৩১:৩১:পূর্বাহ্ন  |  ১১২৪৭৫৫ বার পঠিত
ফরিদপুরে আপন ভাইকে গুলি করে হত্যা

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আপন ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে বড় ভাই, সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাক্তার গোলাম কবির। নিহত হুমায়ুন কবির মিন্টু (৫২) অভিযুক্ত গোলাম কবিরের আপন ছোট ভাই।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামে ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ডা. গোলাম কবির তার ভাই মিন্টুকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে এসে গোলাম কবিরকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, গোলাম কবিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪