| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ০৬:৩৫:৪৩:পূর্বাহ্ন  |  ১১২৪৫১৯ বার পঠিত
ভাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল এগারোটায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সুনীল রাহুত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কৃষি অফিসার মোল্লা আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ড, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, সাংবাদিক শাহাদাৎ হোসেন, মামুনুর রশিদ, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া, মানিকদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক বাচ্চু মিয়া এবং শিক্ষার্থী হাফসা তামান্না প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪