| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত যুবকের আত্মহনন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৪:৫৬:৫৬:অপরাহ্ন  |  ৩২৫১০৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে মাদকাসক্ত যুবকের আত্মহনন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানায় মাদকাসক্ত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (২৪মার্চ) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউদ্ধৃতি গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মো. আমিনুল ইসলাম (৩৬)। তিনি ওই গ্রামের মো.আশরাফ আলীর ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মাদক ছাড়ানোর জন্য পরিবারের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা করেও তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেননি। গত কয়েকদিন ধরে তিনি এক প্রকার ঘরবন্দী জীবন যাপন করছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে মাঝেমধ্যেই ক্ষিপ্ত আচরণ করতেন।

গত মঙ্গলবার রাতে ১২টার দিকে আমিনুল তাঁর ঘরে ঘুমাতে যান। পরের দিন বুধবার সকাল ১০টার দিকে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে আমিনুলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিহতের পিতা মো. আশরাফ আলী ভুল্লী থানায় উপস্থিত হয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেন। নিহতের পিতা জানান, ছেলের এই মৃত্যুতে তাঁদের কারও প্রতি কোনো অভিযোগ নেই। 

ঘটনার বিষয়ে ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, আমরা নিহতের পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর একটি সংবাদ পেয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, যুবকটি দীর্ঘকাল মাদকাসক্ত ছিলেন এবং সেই হতাশা থেকেই শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। 

মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪