| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৬:০৩:৪০:অপরাহ্ন  |  ৩৫১৯০১ বার পঠিত
মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: ২৫ মার্চ কালরাতে সংঘটিত গণহত্যার শহিদদের স্মরণে বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ দোয়া, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস তুলে ধরেন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ফকির দিন মোহাম্মদ, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পূরা ব্রাহ্মণ, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা এবং সাংবাদিক শফিউল আজম নিশান।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪