| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান শফিকুর রহমানের

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৬:৫৫:৪২:অপরাহ্ন  |  ৩২৩৯৭৪ বার পঠিত
অপূর্ণ প্রত্যাশা ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান শফিকুর রহমানের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে লক্ষ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, তার অনেকটাই এখনো অপূর্ণ রয়ে গেছে।

বিবৃতিতে তিনি ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর দেশে একটি নতুন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। এ অবস্থায় জনগণ আর কোনো স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি দেখতে চায় না। নাগরিকরা এখন ভয়ভীতিমুক্ত চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যাশা করে।

ডা. শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে সরকারের অনীহা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ নাগরিক গণভোটের মাধ্যমে এই সনদের পক্ষে মত দিলেও বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে, যা জনগণ মেনে নেবে না। তিনি দ্রুত এই সনদ কার্যকর করার দাবি জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল করে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা জরুরি। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এই বাণীতে তিনি ১৯৭১ সালের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান মানবিক সংকটের কথাও উল্লেখ করেন তিনি। দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪