| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীর সুবর্ণচরে মাঈন উদ্দিন ডাকাতের বিচারের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১০:৫৭:৪৯:পূর্বাহ্ন  |  ১১১৫১২১ বার পঠিত
নোয়াখালীর সুবর্ণচরে মাঈন উদ্দিন ডাকাতের বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর ডাকাত মাঈন উদ্দিন ডাকাতের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ২৫ মার্চ (মঙ্গলবার) দুপুরের দিকে সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের যোবায়ের বাজারে মানববন্ধন করে ক্ষতিগ্রস্ত পরিবার ও সচেতন এলাকাবাসী।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ভুক্তভোগী রসুল আহমেদ বলেন, মাঈন উদ্দিন ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি-সহ একাধিক মামলা রয়েছে। গত কয়েক মাস আগে মাঈন উদ্দিন ডাকাত তার জাল ডাকাতি করে মোটা অঙ্কের টাকার জন্য জিম্মি করে রাখে, তা এখনো ফেরত দেয়নি। বরং জাল ফেরত চাওয়ায় মাঈন উদ্দিন ডাকাত রসুল আহমেদ, ফখরুল আজাদ ও হানিফ মাঝির বিরুদ্ধে চরজব্বর থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় সে মেঘনা নদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ইদানীং বিএনপির একটি কুচক্রী মহলের ইন্ধনে সে পুনরায় ডাকাতি শুরু করেছে।

নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী বলেন, রসুল আহমেদের জাল নেওয়ার বিষয়টি সত্য। মাঈন উদ্দিন একজন হত্যা মামলার আসামি এবং আওয়ামী লীগ নেতা। একাধিকবার বলার পরও সে জাল ফেরত দেয়নি।

মানববন্ধনে বক্তারা মাঈন উদ্দিন ডাকাতকে দ্রুত গ্রেফতার করে ডাকাতির মাধ্যমে জিম্মিদশায় থাকা জাল ও মাছ ধরার মালামালসহ সকল জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন, চরজব্বর থানা-সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪