| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৮:৩৫:৫৬:অপরাহ্ন  |  ৩৪৮২৪২ বার পঠিত
বাগেরহাটে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  নিহত ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈয়লদা বাংলা বাজার এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকা-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা দিকে ফেরার পথে একটি খুলনা-বরিশাল লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা যায়, তিনি ঢাকার সায়দাবাদ কুরশাইল এলাকার বাসিন্দা।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪