| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৫ ইং | ০৬:৫৮:৪২:পূর্বাহ্ন  |  ১৬৯১৭২৩ বার পঠিত
বেনাপোলে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীর লাশ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর লাশ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বেনাপোল (যশোর) প্রতিনিধি :

যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা তবে পুলিশ বলছে ময়ন্ততদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রীর লাশ বাড়ির পাশের মাঠ থেকে এবং স্বামীর লাশ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। 

বেনাপোলের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ঘটনায় পরিবারের চলছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহতের সন্তানেরা। বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী মনিরুজ্জামান তার স্ত্রী রেহানাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজে গাছে ঝুলে আত্মহত্যা করেন। অথবা কেউ তাদের হত্যা করে স্ত্রীকে মাঠে এবং স্বামীকে গাছে ঝুলিয়ে রাখতে পারে। নিহতের পরিবারের লোকজনের দাবি তাদেরকে হত্যা করে এভাবে ফেলে রেখে গেছেন। যাতে বোঝানো যায় স্বামী তার স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। 

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ দম্পতির মরার সঠিক কোনো তথ্য এখনো উদঘাটন করা যায়নি। তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে ঘটনার সঠিক কারণ জানা যাবে।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪