| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বারি'তে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৮:২০:৫৮:অপরাহ্ন  |  ১১১০৬৯৭ বার পঠিত
বারি'তে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গাজীপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা,ভাবগাম্ভীর্য এবং নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের জয়দেবপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বারি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং আনসার সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মুহাম্মদ আখতারুজ্জামান সদর দপ্তরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  

এ সময় বারি'র বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বারি উচ্চ বিদ্যালয় ও আনন্দ শিক্ষা নিকেতনের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাধীনতার ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বারি প্রাঙ্গণে এক প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ জোহর বারি'র কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর দপ্তর ছাড়াও বারি'র সরেজমিন গবেষণা বিভাগসহ দেশের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রেও অনুরূপ কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করার খবর পাওয়া গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪