| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টোনালি-কের জয়ে বেঁচে রইল ইতালির বিশ্বকাপ স্বপ্ন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ০৪:২১:২০:পূর্বাহ্ন  |  ১৯২৩৭০ বার পঠিত
টোনালি-কের জয়ে বেঁচে রইল ইতালির বিশ্বকাপ স্বপ্ন

স্পোর্টস ডেস্ক: উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ প্লে-অফের ফাইনালে জায়গা করে নিয়েছে ইতালি। সান্দ্রো টোনালি ও মোইজ কের গোলেই জয়ের পথ খুঁজে পায় ইতালিয়ানরা, ফলে শেষ হয়ে যায় উত্তর আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন।

জেনারো গাটুসোর অধীনে ইতালির সপ্তম ম্যাচে আসে স্বস্তিদায়ক জয়। এবার তার লক্ষ্য, ২০১৪ সালের পর প্রথমবারের মতো দলকে বিশ্বকাপে ফেরানো। যদিও ম্যাচের প্রথমার্ধে ইতালির পারফরম্যান্স ছিল হতাশাজনক এবং আক্রমণে ধার কম ছিল।

প্রথমার্ধে উত্তর আয়ারল্যান্ড বেশ সংগঠিত ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। ইতালিও সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের চিত্র বদলায়।

শেষ পর্যন্ত সান্ড্রো টোনালি দূরপাল্লার শটে দলকে এগিয়ে দেন। এরপর মোইজ কে ব্যবধান বাড়িয়ে নিশ্চিত করেন জয়। গোল হজমের পর ঘুরে দাঁড়াতে পারেনি উত্তর আয়ারল্যান্ড।

এই জয়ে ইতালি প্লে-অফের ফাইনালে উঠেছে, যেখানে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে নামবে তারা। অন্যদিকে তরুণ দল নিয়ে ভালো সম্ভাবনা দেখালেও এবার ইউরো ২০২৮-এর দিকে নজর দিতে হচ্ছে উত্তর আয়ারল্যান্ডকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪